বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে মা উধাও সিরাজগঞ্জের কাজিপুরে হকারদের কষ্টের কথা ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন এক ওয়ার্ডে ভোটার অন্য ওয়ার্ডে মেম্বার,ভোগ করছে সরকারি সকল সুযোগ-সুবিধা কাজিপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলের নতুন ভবন যমুনার ভাঙনের মুখে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে ৮০ সেন্টিমিটার সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড বাস্তবায়নে সুন্দরগঞ্জে কৃষকের তথ্য সংগ্রহের কাজ শুরু রাজারহাটে পর্দা উঠল শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

এক ওয়ার্ডে ভোটার অন্য ওয়ার্ডে মেম্বার,ভোগ করছে সরকারি সকল সুযোগ-সুবিধা

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 11:08 am, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
 খুলনার পাইকগাছায় লতা ইউপি সদস্য স্বপন মন্ডল। ভোটার ১নং ওয়ার্ডে(লতা, বাবনেরআবাদ)। মজার বিষয় উনি ইউপি সদস্য ২নং ওয়ার্ড(পুতলোখালী, ধলাই, হাঁড়িয়া) ইউপি সদস্য। একটি সূত্র বলছে সে গত ৬মাস আগে ভোটার স্থানান্তর হয়েছে। তবে সে প্রথমে বলছে এখন স্থানান্তর হয়নি, পরে বলেন ৩ মাস আগে স্থানান্তরের আবেদন করেছি। কোন কাগজ পত্র হাতে পায়নি। আইনগত ভাবে সদস্য পদ বাতিল হলেও সরকারি বেতনভাতা সহ পরিষদের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। আইনি বাধ্যবাধকতা: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী, একজন ইউপি সদস্যকে অবশ্যই সেই ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে। পদ বাতিল: অন্য ওয়ার্ডে ভোটার স্থানান্তর করলে উক্ত ইউপি সদস্য তার নিজ ওয়ার্ডের ভোটার তালিকা থেকে বাদ পড়বেন, যার ফলে তার সদস্যপদ বা প্রার্থিতা অবৈধ বলে গণ্য হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাভেদ ইকবাল (অতিরিক্ত দায়িত্বে)। বিষয়টি লতা ইউপি প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন ইউনিয়নের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com