বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে মা উধাও সিরাজগঞ্জের কাজিপুরে হকারদের কষ্টের কথা ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন এক ওয়ার্ডে ভোটার অন্য ওয়ার্ডে মেম্বার,ভোগ করছে সরকারি সকল সুযোগ-সুবিধা কাজিপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলের নতুন ভবন যমুনার ভাঙনের মুখে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে ৮০ সেন্টিমিটার সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড বাস্তবায়নে সুন্দরগঞ্জে কৃষকের তথ্য সংগ্রহের কাজ শুরু রাজারহাটে পর্দা উঠল শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

কাজিপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলের নতুন ভবন যমুনার ভাঙনের মুখে

টি এম কামাল
  • আপডেট সময় : 11:00 am, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুরে উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমা অতিক্রম না করলেও চরাঞ্চলের নিশ্চিন্তপুর এবং চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে  দুই শতাধিক বসতভিটা, কয়েক শত বিঘা ফসলি জমি ও পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নবনির্মিত কোটি টাকার ৩ তলা  ভবনসহ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মসজিদ, মাদ্রাসা, বাজার ও ফসলি জমিসহ জনবসতি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা গেছে, চলতি আষাঢ় মাসের শুরু থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার (১৯ জুলাই) উপজেলার যমুনা নদীর মেঘাই পয়েন্টে বিপদসীমার ১০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল স্রোতে উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের চর দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে।
চরদোরতা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সব চাইতে বেশি ভাঙ্গনের কবলে পড়েছে চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া এবং চরগিরিশ গ্ৰাম। ইতোমধ্যে ২ শতাধিক বসতি, পাকা সড়ক, ও আবাদী জমি নদীতে বিলীন হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আরো শতাধিক বসতি, বাজার, একাধিক মসজিদ ও মাদ্রাসা এবং শত শত বিঘা আবাদী জমি। গ্ৰামে অবস্থিত পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৩ তলা ভবন যে কোনো সময় নদীগর্ভে বিলীনের আশংকা করছেন স্থানীয়রা। ভাঙ্গন কবলিত নদী তীর হতে মাত্র ১০০ গজ দূরে রয়েছে ভবনটি। চার মাস আগে কোটি টাকার ভবনটি উদ্বোধন করা হয়। ঝুঁকিপূর্ণ স্থানে বড় স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন জনসাধারণ। এবং ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের জরুরি কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন তারা।
পশ্চিম চরগিরিশ সরকারি বিদ্যালয়টির প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান অব্যহত রয়েছে, ভাঙ্গনের বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা বলেন, সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, নিশ্চিন্তপুরে নদী ভাঙ্গন রোধে পাউবোর জরুরি কার্যক্রম রয়েছে। এছাড়া চরগিরিশে প্রায় ২ কিলোমিটার জায়গজুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে, ভাঙ্গন রোধে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে, পাশ হলে কাজ শুরু করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com