সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান দেবের ‘দাদাগিরি’তে অহনা দত্তের স্বপ্নপূরণ কসমেটিক সার্জারি সম্পর্কে যে কথা বললেন দিয়া মির্জা ১৯ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক কৈশোরেই বিশ্বকাপ জয়ীদের অভিজাত ক্লাবে নাম লেখাতে চান ইয়ামাল সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

বাগেরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:45 am, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জেলার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের আরাফাত (১৮) এবং একই ইউনিয়নের মইনুল কাজী (৫২)। এদের মধ্যে আরাফাত এ বছর আলিম পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী আরাফাত ও মইনুল কাজীসহ ৩ জন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের খুলনায় স্থানান্তর করা হয়।

এরপর সন্ধ্যায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজী মারা যান।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিন জনের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় খুলনার পৃথক দুটি হাসপাতালে মারা গেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

একই ইউনিয়নের দুই বাসিন্দার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বারুইপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com