বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে মা উধাও সিরাজগঞ্জের কাজিপুরে হকারদের কষ্টের কথা ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন এক ওয়ার্ডে ভোটার অন্য ওয়ার্ডে মেম্বার,ভোগ করছে সরকারি সকল সুযোগ-সুবিধা কাজিপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলের নতুন ভবন যমুনার ভাঙনের মুখে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে ৮০ সেন্টিমিটার সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড বাস্তবায়নে সুন্দরগঞ্জে কৃষকের তথ্য সংগ্রহের কাজ শুরু রাজারহাটে পর্দা উঠল শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : 11:16 am, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) করা হয়েছে।
রোববার (২০ জুলাই) গাইবান্ধা জেলা এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, জেলা আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিবের যৌথ সিদ্ধান্ত ও নির্দেশক্রমে শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, তার কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) প্রদান করা হয়েছে।
অফিস আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (গপ্ত) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত ওই অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com