
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ৪ দিনে কাজিপুরের স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে ৮০ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৭৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। পানি কিছু দিন বাড়বে ও কমবে বলে তিনি জানান। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। গত ৪ দিনে কাজিপুরে ৮০ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৭৬ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে চৌহালি, কাজিপুর, সিরাজগঞ্জ ও শাহজাদপুরে নদী ভাঙন দেখা দিয়েছে। #