বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে মা উধাও সিরাজগঞ্জের কাজিপুরে হকারদের কষ্টের কথা ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন এক ওয়ার্ডে ভোটার অন্য ওয়ার্ডে মেম্বার,ভোগ করছে সরকারি সকল সুযোগ-সুবিধা কাজিপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলের নতুন ভবন যমুনার ভাঙনের মুখে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে ৮০ সেন্টিমিটার সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড বাস্তবায়নে সুন্দরগঞ্জে কৃষকের তথ্য সংগ্রহের কাজ শুরু রাজারহাটে পর্দা উঠল শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে মা উধাও

ঘোড়াঘাট,প্রদিনিধি
  • আপডেট সময় : 11:13 am, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে মা উধাও হওয়র হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ জুলাই) বন্দরের চার নম্বর গেটের সামনে থানা মোড়ে এই ঘটনা ঘটে। মা বলে তোরা এখানে ‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে রাস্তার পাশে দুই মেয়েকে রেখে চলে যান মা শাহনাজ।

কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তিনি আর ফিরে আসেননি। অসহায় শিশু থানা মোড়ে বসে মায়ের অপেক্ষায় কান্নাকাটি করতে থাকে। ৬ ঘণ্টা পার হওয়ায় থানা মোড়ে ধরে কাঁদছিল দুই বোন

স্থানীয়রা বিষয়টি দেখে হাকিমপুর থানায় খবর দিলে পুলিশ শিশুদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে শিশুদুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব অনটনের সংসারে মা শাহনাজ ছোট দুই সন্তান মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে চলে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন থাকো টাকা নিয়ে আসি।

ওসি আরও জানান, শিশুদুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের খোঁজ বের করে নিরাপদে শিশুদেরকে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com