রাজবাড়ীর বালিয়াকান্দিতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়ঘিকমলা ফুটবল মাঠ সংলগ্ন আতাউর রহমান ডালিমের দোকানের সিড়ির উপর থেকে উদ্ধার করে পুলিশ।
আতাউর রহমান ডালিম বলেন, বৃহস্পতিবার রাত ২ টার দিকে ১০-১২ জনের মুখোশধারীরা পাশের বাড়ীর একটি ছেলের মোবাইল কেড়ে নিয়ে যায়। পরে আমাকে ডেকে তুললে লোকজন নিয়ে খোঁজাখুজি করি। কিন্তু কাউকে পাইনি। সিসি ক্যামেরায় চলে যেতে দেখা যায়। শুক্রবার সকালে আমার দোকানের সিড়ির উপর ৫ টি ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করা হয়। পুলিশ এসে উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার এসআই আলী আকবর বলেন, ৫ টি ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে। বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নিষ্কিয় করবে।