শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : 5:17 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে আবারও ডাকাতির চেষ্টার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আগের ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবা দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় তিনজনের একটি দল তাঁর গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়।
মামলার তদন্ত চলাকালে বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে কয়েকজন ব্যক্তি ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন।
খবর পেয়ে শেরপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. মোকছেদুর রহমান মাহিন (২০) বলে পরিচয় দেন। তাঁর বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন শেরপুরের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিই আগের দিন ছিনতাই করা মোটরসাইকেল বলে শনাক্ত করেন। পরে তাঁর দেখানো মতে মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশের পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন বলেন,  গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com