শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন

রাজবাড়ী প্রতিনিধি  জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 5:15 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৮ ঘণ্টার তল্লাশি অভিযান শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারের কুমড়াকান্দি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি গত বছর সেরা ডুবুরি হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন সাদিকসহ তিনজন। কাজ করার সময় স্পিডবোটের সামনের দিকে থাকা সাদিক ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, স্পিডবোটে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার সময় সাদিক মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। তিনি একজন অত্যন্ত প্রশিক্ষিত ডুবুরি হওয়ায়, কোনো আঘাত না পেলে এভাবে নিখোঁজ হওয়ার কথা নয়।
নিখোঁজ সহকর্মীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও অভিযানে অংশ নেন। দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পর অবশেষে কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করতে সমর্থ হন উদ্ধারকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com