শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি হতাশাজনক বিশ্বকাপের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস আমাকে হত্যার চেষ্টা হলে ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করা হবে: ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই জ্বালানি নিরাপত্তা জোরদারে কৌশলগত তেলের মজুত বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ভারতের মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী জয়পুরহাট সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি কাজিপুরে তিন সেতুর অভাবে ধুঁকছে লাখো মানুষ চট্টগ্রামের বন্যা মোকাবিলায় এনসিপির রেসপন্স টিম গঠন দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টুন সয়াবিন তেল বগুড়ার শেরপুরে উদ্ধার, আটক ২

  শহিদুল ইসলাম শাওন, শেরপুর( বগুড়া)  প্রতিনিধি
  • আপডেট সময় : 11:02 am, শনিবার, ১১ জুলাই, ২০২৬
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের দুটি গুদাম থেকে মোট ৬৪৩ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইমরান (৩৬)। তার বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, ফ্রেশ কোম্পানির ২ লিটার বোতলজাত সয়াবিন তেলের ৬৬৫ কার্টুন (প্রতি কার্টুনে ৯ বোতল) একটি কাভার্ডভ্যানে করে মুন্সিগঞ্জের ডিলারের কাছে নেওয়া হচ্ছিল। কাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-২২০৬। শুক্রবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার এসআই মুয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাভার্ডভ্যানের চালককেও আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে প্রতাপ কুমার রায়ের গুদামে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টুন এবং ইমরানের বাড়ির গুদাম থেকে আরও ৫৮ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।
গুদাম মালিক প্রতাপ কুমার রায় জানান, গত ৯ জুলাই স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন তার গুদামটি ভাড়া নেন। তবে ভাড়ার চুক্তিপত্র (ডিড) পরে করবেন বলে জানিয়েছিলেন।
শেরপুর থানার এসআই শাহাদত উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধারকাজ সম্পন্ন হয়।
এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় ১০ জুলাই একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১১ নম্বর হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com