শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:19 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)।

আজ শুক্রবার সকালে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যাদুর্গত পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মার্মা এমপি।

তিনি বন্যাদুর্গত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোয় সহযোগী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)-এর নির্বাহী পরিচালক জেমস ভানদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র পিএফ সজল মল্লিক।

এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিডিসির প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনস লালথার ঙাক, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

আয়োজকেরা জানান, প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ৫ লিটার বিশুদ্ধ পানি, এক বক্স খাবার স্যালাইন, দুটি গোসলের সাবান এবং দুটি কাপড় কাঁচার সাবান প্রদান করা হয়েছে।

তারা আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য ও স্বাস্থ্যগত চাহিদা পূরণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com