শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:18 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি)-২০২৬’-এ যোগ দিয়েছেন।

১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) চীনের সাংহাই শহরে জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতাদের মধ্যে কাজাখস্তানের প্রেসিডেন্ট, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ (ইউএন) মহাসচিব বক্তব্য প্রদান করেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টেকসই ব্যবহার ও এর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৮ জুলাই) এআই শাসনের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতা বা ‘হাই-লেভেল মিটিং অন গ্লোবাল কো-অপারেশন ইন এআই গভর্ন্যান্স’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন বাংলাদেশের মন্ত্রী ফকির মাহবুব আনাম। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।

এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, প্রযুক্তিবিদ ও গবেষকেরা অংশ নিচ্ছেন, যেখানে এআই প্রযুক্তির ভবিষ্যৎ ও বৈশ্বিক নীতিমালা প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com