শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ শর্টবোর্ড সার্ফিংয়ের হিটে ফাতেমা তৃতীয় নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পাইকগাছায় আবারোও ডেঙ্গুজ্বরে মৃত্যু!  পাইকগাছায় বিধবা মহিলাকে হাঁতুড়িপেটা করে  জখম কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

টি এম কামাল
  • আপডেট সময় : 5:09 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
 সিরাজগঞ্জের কাজিপুর সড়কে  আর আই এম ডিগ্ৰি কলেজের সামনে বালুবাহী ট্রাক চাপায় বাদশা সরকার নামের এক ভ্যান চালক নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে  বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বাদশা কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন বাদশার স্ত্রী ও এক শিশুসহ মোট তিন জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালু বোঝাই ট্রাকটি পাটগ্রাম রোডের আর আই এম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারি চালিত অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ট্রাকের নিচে পড়ে যান। কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। অহতদের উদ্ধার করে উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে থানা পুলিশ পাহারায় রয়েছেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com