শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 5:20 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পেরুর উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি মিনিবাস সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সান হুয়ান পৌরসভার প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভাগের প্রধান রিকার্দো চিলন এএফপিকে জানান, ‘একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সান হুয়ান পৌরসভাটি রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটারের বেশি উত্তরে কাজামার্কা অঞ্চলে অবস্থিত।

চিলন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন। নিহতদের মধ্যে মনিবাসের চালক ও একটি শিশু রয়েছে।

তিনি বলেন, মিনিবাসটিতে সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওস যাওয়ার পথে মোট ১৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

দমকল বিভাগের কর্মকর্তা এডসন রোমান সাংবাদিকদের জানান, এখনো ছয়টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘উদ্ধার অভিযান আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। মিনিবাসটি গভীর খাদে আটকে রয়েছে।’

পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এর প্রধান কারণ হিসেবে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইন প্রয়োগে ঘাটতি এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানো’কে দায়ী করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুর সড়ক দুর্ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com