শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 5:16 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে সরকারি হালটের নালা কেটে পানি বের করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৩ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই সোমবার দুপুরে ভীমনগর গ্রামের সোনার মোড় সংলগ্ন এলাকায় সরকারি হালটের পানি আটকে রাখা হয়েছিল। পরে সেলিম নামে এক ব্যক্তি নালা কেটে পানি বের করে দেন। তার দাবি, নালা কেটে দেওয়ায় পাট জাগ দেওয়া জমিসহ বিভিন্ন স্থানে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এ সময় এক নারী তার এ কাজের প্রতিবাদ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে অপর এক নারী ওই বক্তব্যের জবাব দিলে দুই নারীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে নুর নাহার (৫০), সাহিদ (২৭) ও গাফফার (৫৭) গুরুতর আহত হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পূর্ণিমা (২৩) বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সাইফুল নামে এক ব্যক্তি বাদী হয়ে আটককৃত ৩ জনসহ অজ্ঞাত আরও ২ জন এবং মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিউটি, রাব্বি, ইকরাম, রাহাত, মুক্তার, মানিক ও পিয়াজ। আটককৃত তিন আসামি ছাড়া অন্যরা বর্তমানে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com