শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পেলে-ম্যারাডোনা-এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে মেসি ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে নাইকিকে ছাপিয়ে ব্র্যান্ডিংয়ে বড় জয় এডিডাসের আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯ বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চায় যুক্তরাষ্ট্র চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, বাড়ি বাড়ি যাবেন কৃষি কর্মকর্তারা সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
  • আপডেট সময় : 5:46 pm, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি  অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে সভাপতি বক্তব্য রাখেন।
জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ খোকন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে আমীর মোঃ একরামুল হক, জুলাই যোদ্ধা ও এনসিপির উপজেলা আহবায়ক আল শাহাদাত জামান জিকো, সদস্য সচিব আশানুল হক, জুলাই যোদ্ধা কামরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে এই শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com