বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বালিয়াকান্দি-মধুখালী সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ, গর্তে আটকে পরলো সারবোঝাই ট্রাক ফুটবল জার্সির আড়ালে লুকিয়ে থাকা কোটি মানুষের স্বপ্ন ও স্বাধীনতার গল্প ইরানের ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের ইরানের সঙ্গে এখনো চুক্তি ‘সম্ভব’: ট্রাম্প সাংবাদিক নজরুলকে নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করা হবে: শিবলী আবহাওয়ার উন্নতি হলে মূল ফোকাস থাকবে পুনর্বাসনে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 6:18 pm, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা ১২ টার সময় অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা। তবে এখনো ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয়ের এ ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সকালে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে মরদেহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ীর রেলওয়ে থানা (জিআরপি’র) উপপরিদর্শক এসআই মোঃ মনিরুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি  উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি ট্রেনে কাটা পরে তার মৃত্য হয়েছে।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ অন্যন্য আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। সেই সাথে কোন ট্রেনে সে কাটা পড়েছে তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com