শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

বালিয়াকান্দি উপজেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারি সোলায়মান হোসেন মারা গেছেন

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 5:03 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারী ও এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সোলায়মান হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বালিয়াকান্দি উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সোলায়মান হোসেন দীর্ঘদিন বালিয়াকান্দি উপজেলা পরিষদে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন সৎ, সদালাপী এবং মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
অবসরের পরও জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি বালিয়াকান্দিতেই স্থায়ীভাবে বসবাস করতেন। তাঁর আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং মানুষের প্রতি সহমর্মিতা তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল।
তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মরহুম সোলায়মান হোসেনের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com