শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১ বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩ রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক মারা গেছেন কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঘোড়াঘাটে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

ঘোড়াঘাট,প্রদিনিধি
  • আপডেট সময় : 5:00 pm, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনা ধারণের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. আলমগীর হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত প্রমুখ।

অপর দিকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে রাণীগঞ্জ বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, দিনাজপুর শহর পেশাজীবী পরিষদের সভাপতি সোলায়মান আজাদ, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন এবং উপজেলা বায়তুলমাল সম্পাদক মোফাজ্জল হোসেন মিঠু।

র‌্যালিতে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, কর্মীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সংখ্যক সাধারণ মানুষ জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com