
সিরাজগঞ্জের কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, উপাধ্যক্ষ রিপন কুমার সাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ।
এসময় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন মেনে চলা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ভালো আচরণ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।