মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাই সম্মিলিত সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির যশোরের অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আগাম মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম শাওন , শেরপুর (বগুড়া)
  • আপডেট সময় : 5:44 pm, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
 বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও পাচার রোধে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে  সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর পোরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সমাজসেবা অফিসার নাঈম হাসান, শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী আসওয়াদ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উক্ত সচেতনতা মুলক সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ,  মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে যুব সমাজ কে মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। প্রশাসন সব সময় সজাগ আছে, আপনাদের সহযোগিতা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com