মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাই সম্মিলিত সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির যশোরের অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আগাম মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জে আগাম মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা

টি এম কামাল
  • আপডেট সময় : 5:40 pm, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
 সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা। ইতোমধ্যেই আগাম জাতের এ মাসকালাই ক্ষেতে সবুজের সমারোহ সৃষ্টি হয়েছে। এতে ভালো ফলনের আশায় এ অঞ্চলের কৃষকেরা খুশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে এ মাসকালাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যেই কৃষকেরা প্রায় ৫ হাজার হেক্টর জমিতে এ কালাই চাষ করেছে। প্রায় দেড়/ দুই মাস আগে থেকে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে আগাম জাতের এ মাসকালাই চাষ করা হয়েছে। এসব মাসকালাইয়ের মধ্যে রয়েছে, বারি-৩, ৪ ও ৬ এবং বিনা-১। আগস্ট মাসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বারি -৩ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালী, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ চরাঞ্চলে বেশি এ মাসকালাই চাষাবাদ হয়েছে। এছাড়া অন্যান্য জাতের মাসকালাই চাষ করেছে কৃষকেরা এবং আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত মাসকালাই (কাতিকালাই) বীজ বপন করবে কৃষকেরা। স্থানীয় কৃষকেরা বলছেন, খাল, বিল, নদী পাড়, বাড়ির আঙিনা ও পতিত জমিতে এ চাষও করা হয়ে থাকে। কম খরচে লাভ বেশি এ চাষে কৃষকেরা প্রতি বছরের মতো এবারো ঝুঁকে পড়েছে।
বিশেষ করে চরাঞ্চলে দেশি মাসকালাই গরুকেও খাওয়ানো হয়। তবে বি-৩, মাসকালাই কয়েক সপ্তাহ পরেই কাটা ও মাড়াই শুরু হবে। এ নতুন মাসকালাই ডাল বাজারেও চাহিদা বেশি এবং এ ডাল ও মাসকালাই স্থানীয় হাট বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এতে ডাল ও মাসকালাইয়ের দাম ভালো থাকায় কৃষকেরাও খুশি হবে। তবে ভারী বর্ষণে চরাঞ্চলসহ অনেক স্থানে এ চাষে বিনষ্ট হয়েছে। এ মাসকালাই ক্ষেত বিন্ষ্ট হলেও পুনরায় চাষ করছে কৃষক।
এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ বলেন, কম খরচে লাভজনক আগাম জাতের এ মাসকালাই চাষে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। তবে চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ চাষাবাদ বেশি হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com