শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ শর্টবোর্ড সার্ফিংয়ের হিটে ফাতেমা তৃতীয় নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পাইকগাছায় আবারোও ডেঙ্গুজ্বরে মৃত্যু!  পাইকগাছায় বিধবা মহিলাকে হাঁতুড়িপেটা করে  জখম কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

শর্টবোর্ড সার্ফিংয়ের হিটে ফাতেমা তৃতীয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 4:46 pm, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমস ২০২৬ উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন।

শুক্রবার জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড ১-এর ২ নম্বর হিটে মোট ২.৯২ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন ফাতেমা।

হিটে ফাতেমা তার একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট তুলেন। তার দ্বিতীয় স্কোরিং ওয়েভটিতে তিনি ০.৮৩ পয়েন্ট পেলেও নিয়মানুযায়ী ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’-র (পেনাল্টি ১) কারণে সেই স্কোরটি কমে ০.৪২-তে নেমে আসে। এখানে পিছিয়ে পড়েন তিনি। সেরা দুটি ওয়েভ মিলিয়ে তার চূড়ান্ত পয়েন্ট দাঁড়ায় ২.৯২।

এই হিটে ৭.৭৩ পয়েন্ট (৪.০০ এবং ৩.৭৩) নিয়ে শীর্ষস্থানে ছিলেন চীনের প্রতিযোগী জিন শুহান। অন্যদিকে ৫.০৩ পয়েন্ট (২.৭৩ এবং ২.৩০) নিয়ে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com