খুলনার পাইকগাছায় আবারোও ডেঙ্গুজ্বরে সাহিবা মোস্তফা রথি(৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর অকাল মৃত্যু হয়েছে! রথি পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাফিজুর রহমানের স্ত্রী। মৃতের পরিবারিক সুত্রে জানাগেছে, গত ১ সপ্তাহ পুর্বে সাহিবা মোস্তফা রথি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থার তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাঁকে খুলনার হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দু’শিশু পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার পিতার নাম ব্যবসায়ি গোলাম মোস্তফা লাল এবং মাতার নাম রহিমা বেগম।
উল্লেখ্য, উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে ৩ জনের মৃত্যু হয়েছে। মাজাহারুল মুন্না অপু (১৭) ১৯ সেপ্টেম্বর সকাল সোয়া ৮ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে (হেলথ কেয়ার ক্লিনিক) চিকিৎসাধীন অবস্থায় অপু’র মৃত্যু হয়। গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডলের অকাল মৃত্যু হয়! তার গ্রামের বাড়ি উপজেলার লস্কর ইউপি’র ঠাকুরনবাড়ীতে।