
ইথিওপিয়ার আফার অঞ্চলের আবালা শহরে হামলা চালানোর চেষ্টা করা তাইগ্রে বিদ্রোহীদের প্রতিহত করতে গিয়ে সরকারি বাহিনীর সঙ্গে তাদের রাতভর তীব্র সংঘর্ষ হয়েছে। শুক্রবার এএফপিকে মানবিক সংস্থার এক সূত্র এ তথ্য জানিয়েছে।
এএফপিকে ওই সূত্র জানায়, ‘রাতভর তীব্র লড়াই হয়েছে। সরকারি বাহিনী বিদ্রোহীদের শহরে প্রবেশ ঠেকিয়ে দিয়েছে।’
সূত্রটি আরও জানায়, শহরটি আফার ও তাইগ্রে অঞ্চলের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত। আবালা শহরকে রক্ষা করতে ইথিওপিয়ার সেনাবাহিনী একটি ড্রোনও ব্যবহার করেছে।