কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাজিপুর থানার ওসি তদন্ত আবু সাঈদ, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তাঁরা, কাজিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু সাঈদ, শুভগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসক চিত্রা রানী সাহা, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।
সভায় সন্ত্রাস ও বিভিন্ন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকা, জ্বালানি তেলের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন এমপি ও ইউএনও। #