দ্বীপজেলা ভোলার সর্বাধিক পাঠকপ্রিয় প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজকের ভোলা’র প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ই আগস্ট) বিকাল ৪টায় শহরের নতুন বাজারস্থ পত্রিকাটির প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ভোলা দর্শনীয় স্থান
ভোলা জেলা ইতিহাসের লেখক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সম্মেলনে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার নির্বাহী সম্পাদক ও নয়াদিগন্ত জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সাহাদাত শাহিন।
সভায় পত্রিকার সার্বিক কার্যক্রম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদন্ড, সংবাদ পরিবেশনার নৈতিকতা ও প্রতিনিধিদের পেশাগত দিকনির্দেশনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
এসময় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন বলেন, দৈনিক আজকের ভোলা শুধু একটি সংবাদপত্র নয়, এটি ভোলার মানুষের স্বপ্ন, আশা ও সংগ্রামের প্রতিচ্ছবি। আমরা চাই প্রতিটি প্রতিনিধি সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। একটি ছোট সংবাদও সমাজে বড় পরিবর্তন আনতে পারে তাই দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব আমাদের প্রধান মূলনীতি।ভোলা দর্শনীয় স্থান
তিনি আরও বলেন, আমাদের প্রতিনিধিরা হচ্ছেন মাঠের যোদ্ধা। তারা প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলির খোঁজখবর পাঠকসমাজের সামনে তুলে ধরেন। আগামী দিনে সাংবাদিকতার মান ধরে রাখতে হবে সততা, নিষ্ঠা ও নির্ভীকতা দিয়ে। আগামী দিনের সংবাদ সংগ্রহে আরও যতœবান হওয়ার আহ্বান জানিয়েছেন।
সভায় নির্বাহী সম্পাদক অ্যাড. সাহাদাত শাহিন বলেন, প্রত্যেক প্রতিনিধি সত্য ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব, পক্ষপাত বা অতিরঞ্জিত তথ্য যেন আমাদের পত্রিকায় স্থান না পায় এটা আমরা সবসময় গুরুত্বের সঙ্গে দেখছি।
স্টার নিউজ এর ভোলা প্রতিনিধি ও দৈনিক আজকের ভোলার চীফ রিপোর্টার আদিল হোসেন তপুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, দেশ টিভির ভোলা প্রতিনিধি ও দৈনিক আজকের ভোলার বার্তা সম্পাদক ছোটন সাহা, দৈনিক খবরের ভোলা প্রতিনিধি ও আজকের ভোলার বিজ্ঞাপন প্রতিনিধি বশির আহম্মেদ, এসএ টিভির ভোলা প্রতিনিধি ও দৈনিক আজকের ভোলার সিনিয়র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, দৈনিক বাংলাবাজার পত্রিকার ভোলা প্রতিনিধি ও আজকের ভোলার সহ-সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, দৈনিক তৃতীয়মাত্রা জেলা প্রতিনিধি ও আজকের ভোলার স্টাফ রিপোর্টার ইয়াছিনুল ঈমন, আলোকিত বাংলাদেশ ভোলা প্রতিনিধি ও আজকের ভোলার স্টাফ রিপোর্টার ফরহাদ হোসেন, বার্তা বাজার ভোলা প্রতিনিধি ও আজকের ভোলার স্টাফ রিপোর্টার মো. বেল্লাল নাফিজ, এনটিভি অনলাইন ভোলা সদর প্রতিনিধি ও আজকের ভোলার রিপোর্টার আরিফুল ইসলাম রিয়াজ, ঢাকা মেইল এর জেলা প্রতিনিধি ও আজকের ভোলার রিপোর্টার আক্তারুল ইসলাম আকাশ, তজুমদ্দিন ব্যুারো প্রধান গাজী আবদুল জলিল, আজকের ভোলার স্টাফ রিপোর্টার (তজুমদ্দিন) হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন প্রতিনিধি মোঃ জোবায়ের, লালমোহন ব্যুারো প্রধান শাহিন আলম মাকসুদ, দৌলতখান প্রতিনিধি আওলাদ হোসেন, দৌলতখান প্রতিনিধি মোঃ আবির হোসাইন, চরফ্যাশন প্রতিনিধি মোঃ শামিম খান প্রমুখ।