
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলার রানীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়ন পরিষদ থেকে র্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মফিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আল রাজি রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মো.মাহাবুবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মাফিজুল হক,সাবেক সভাপতি মো.সারোয়ার হোসেন সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।