শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায় ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত পেটে গজ রেখে সেলাইয়ে সিজারিয়ান রোগীর মৃত্যু, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায়

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধি
  • আপডেট সময় : 11:25 am, শনিবার, ২২ আগস্ট, ২০২৬

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ও তীর সংলগ্ন মাটি কেটে নিয়ে যাচ্ছে এফএফ ব্রিকস। কপোতাক্ষ নদের মাটি কেটে নেয়ায় যে কোন সময় জোয়ারে বেড়ীবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। তবে ওই ইটভাটার মালিকের দাবি এটি তাঁর লিজ নেয়া জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটেছে। ইট তৈরির মৌসুমের আগেই পাইকগাছার কপোতাক্ষ নদের চর ও তীরের মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের খুব কাছ থেকে মাটি কেটে নেওয়ার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ। এভাবে মাটি কেটে নেওয়া কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় লোকজন। তাছাড়া ভাটার ধোয়া ও ছাইয়ের প্রভাবে উত্তর পাশে বোয়ালিয়া ব্রিজ উৎপাদন খামারের ফসল ক্ষতি হচ্ছে। উপজেলার প্রায় সবকটি ভাটা কপোতাক্ষ নদের তীর ঘেষে গড়ে উঠেছে। গদাইপুর ইউনিয়ানের পুরাইকাটি বিলে নদের তীরে দুইটি ইটভাটা রয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইট তৈরির জন্য ভাটা মালিকেরা চর ও নদীর তীর থেকে মাটি কাটা শুরু করেছেন। বন্যানিয়ন্ত্রণ বাঁধের খুব কাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর ইট তৈরির মৌসুম শুরু হলে ইটভাটাগুলোর মালিক শ্রমিক দিয়ে নদীর চর ও তীর থেকে মাটি কেটে নিয়ে যান। কিন্তু এ বছর মৌসুম শুরুর আগেই মাটি কাটা শুরু হয়েছে। এতে করে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এভাবে নদীর তীর থেকে মাটি কাটা চলতে থাকলে আগামীতে বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যাবে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।এফ এফ ব্রিকসের ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, যে জায়গার মাটি কাটা হচ্ছে, সেই জায়গা লিজ নেয়া ও সরকারি জায়গা টুকটাক আছে। মাটিকাটা জায়গা জোয়ার ভাটায় আবার ভরাট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা কার্যালয়ের এসও মোতালেব হোসেন বলেন, বেড়ীবাঁধ ও নদের পাশ থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না। বাঁধ ঝুকিতে রেখে নদের তীর থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি নদের তীর থেকে মাটি কাটা হয় এবং চর দখল করে ইটভাটা গড়ে তোলা হয়, তাহলে এসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com