শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিশেষ সম্মাননা পেলেন ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলাম

সাব্বির হোসেন
  • আপডেট সময় : 6:33 pm, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, মাদক কারবারি ও ছিনতাইকারী, ডাকাত গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মে ও জুন মাসের বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সাইদুল ইসলাম।

ঢাকা জেলা পুলিশের মিল ব্যারাক পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কিট প্যারেড মে ও জুন মাসের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ পুরস্কার প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মে ও জুন মাসে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার  শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক সফল অভিযানে অবৈধ অস্ত্র/ মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী/ ডাকাত গ্রেপ্তারে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়।

এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com