শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায় ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত পেটে গজ রেখে সেলাইয়ে সিজারিয়ান রোগীর মৃত্যু, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:24 pm, শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শনিবার (২২ আগস্ট ২০২৬) দুপুরে সাভার-এর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভায় সদ্য যুক্ত হওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
নতুন দায়িত্বপ্রাপ্ত চার মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, এম রশিদুজ্জামান মিল্লাত এবং সাচিং প্রু জেরী।
এ ছাড়াও নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবন-এ নতুন এই মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নব নিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিষ্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন এরপর যারা আরো অপরাধী ভারতে পালিয়ে আছে ৷ এটা একটা স্বাভাবিক দাবী, বাংলাদেশের মানুষের সেন্টমেন্টের দাবী, যাতে আমরা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতের সাথে এনগেজড করি। সো ওই উইল এনগেজড, উই ওয়ান্ট টু পজেটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তারা আমাদের প্রতিবেশি। ওই শোড ওয়ার্কিং রিলেশনশিপ। ন্যাশলান ইন্টারেস্ট শুধু ভারত না, কোন দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে আমরা কোন কিছু করতে পারি না। ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা কনসানসেন্স এ আমরা এসবো, দেন ওই কেন ভিজিট ইন্ডিয়া। কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে ওই ক্যান ভিজিট নেক্সট উইক। এখানে কোন রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রামওয়ার্ক করার বিষয় আছে। একজন প্রাইমিনিস্টার টু প্রাইমিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না।

‎এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টমেন্ট হার্ড করেছে। আর আমরা ন্যাশনাল ইন্টারেস্ট এর ভিত্তিয়ে নেক্সেটে যাবো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি সেটা অনেক বড়। আমি দায়িত্ব গ্রহণ করার পরে সকলের সহযোগিতা পেলে এবং দেশবাসীর সহযোগিতা পেলে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। এ ব্যাপারে তিনি সকলের দোয়া চেয়েছেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী ‎ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তিলগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। কিন্তু তিনি হাল ধরেছেন জনগণের ভোটে। বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তিনি দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com