শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায় ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত পেটে গজ রেখে সেলাইয়ে সিজারিয়ান রোগীর মৃত্যু, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত

ঘোড়াঘাট প্রতিনিধি
  • আপডেট সময় : 11:21 am, শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী মোটরসাইকেলে পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের প্রায় ১০০ মিটার উত্তরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলহার নাছিরাবাদ গ্রামের মোঃ সেলিম সরকারের স্ত্রী মোছাঃ সম্পা বেগম (৩৫) এবং তাদের কন্যা সন্তান নুছাইফা আক্তার(৯)  নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল (রেজি নং: গাইবান্ধা হ-১৩-৪৯৩৪)  যোগে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া হামিদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।

তাঁরা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল সেলিম সরকার আহত হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com