রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায় ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত পেটে গজ রেখে সেলাইয়ে সিজারিয়ান রোগীর মৃত্যু, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা

পিরোজপুর সংবাদদাতা
  • আপডেট সময় : 2:15 pm, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ সাবেক সাব-রেজিস্ট্রার আবদুর রব ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার সকালে দুদক পিরোজপুরের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

দুদক সূত্র জানায়, নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহকৃত ফরমে সম্পদ বিবরণী দাখিলের সময় ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে জানা যায়, তার নামে ২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, যা তার বৈধ আয়ের চেয়ে দুই কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি।

অভিযোগে বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত অবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়েরও অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, আবদুর রব ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজ শিক্ষক ছিলেন এবং তার নামে সম্পদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তার ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জিত হয়। নাছরিন আক্তারও শিক্ষকতা ও ব্যবসার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি।

মামলার বাদী জেলা দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। 

তাই তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com