শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় প্রাণ গেল আপন ৩ ভাইয়ের

পিরোজপুর সংবাদদাতা
  • আপডেট সময় : 12:46 pm, শনিবার, ২৯ মার্চ, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনারবাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন সহোদর হলেন— মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২) , মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা মঠবাড়িয়ার পাথরঘাটায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহন সঙ্গে মঠবাড়িয়া থেকে পাথরঘাটাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পাথরঘাটায় থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com