রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
‎রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে নির্যাতন, হাসপাতালে জীবন সংকটাপন্ন কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত জনগণের সেবায় ২৪ ঘণ্টা প্রস্তুত বালিয়াকান্দি থানা পুলিশ রাজবাড়ীতে ধর্ম অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে পানি সম্পদ মন্ত্রী এ্যানি কালুখালী মৃগী ইউনিয়নের শিকজান গ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এলাকাবাসী, হাতে-নাতে আটক ৩ জন পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্র হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয় দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

টি এম কামাল
  • আপডেট সময় : 10:54 am, রবিবার, ২১ জুন, ২০২৬
 শিক্ষার মানোন্নয়ন ও স্মার্ট ভবিষ্যত গঠনের প্রত্যয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল তিনটায় বিদ্যালয়টির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা।
মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি ওয়াহিদুজ্জামান মিনুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূখ্য আলোচক কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, সিরাজগঞ্জ জেলা
ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আতিকুল আলম আতিক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, স্বাগত বক্তব্য রাখেন মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, কাজিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সোলায়মান হোসেন প্রমূখ।
এর পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিসহ কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনুকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকগণ। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com