বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে বর্ষার ছোঁয়ায় ফুটেছে কদম, প্রকৃতির রূপে মুগ্ধ জনপদ ‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচিত মাদক ব্যবসায়ী নজরুলের তিন মাসের কারাদণ্ড জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা সেমেনিও, পার্টেকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার ৫ জুন চট্টগ্রাম যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজাকে হত্যা করে ঢাকায় আত্মগোপন, শেষ রক্ষা হলো না যুবকের

কাজিপুরে বর্ষার ছোঁয়ায় ফুটেছে কদম, প্রকৃতির রূপে মুগ্ধ জনপদ

টি এম কামাল
  • আপডেট সময় : 6:58 pm, বুধবার, ৩ জুন, ২০২৬
বর্ষার আগমনী সুরে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটতে শুরু করেছে বর্ষার ঐতিহ্যবাহী কদম ফুল। সড়কের পাশ, খাল-বিলের তীর, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর এবং গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে কদম গাছের ডালে ডালে ফুটে থাকা ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের।
বুধবার (৩ জুন) সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কদম ফুলের গোলাকার সাদা-হলুদ পুষ্পস্তবক দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি করেছে। ভোরের শিশির আর বৃষ্টিভেজা আবহে ফুলগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই কদম ফুলের সৌন্দর্য উপভোগ করতে গাছের নিচে ভিড় করছেন এবং স্মৃতিবন্দি করতে ছবি তুলছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই কদম ফুল প্রকৃতিকে ভিন্ন এক রূপ দেয়। বছরের অন্য সময় এমন দৃশ্য চোখে না পড়লেও বর্ষাকালে কদম ফুলের সৌন্দর্য মনকে প্রশান্ত করে। বিশেষ করে গ্রামীণ পরিবেশে এ ফুল বর্ষার বার্তাবাহক হিসেবে পরিচিত।
বাংলা সাহিত্য, গান ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কদম ফুল। কবি ও সাহিত্যিকদের নানা রচনায় বর্ষা ও কদমের সৌন্দর্যের কথা উঠে এসেছে বারবার। ফলে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বাঙালির ঐতিহ্য ও আবেগেরও অংশ। প্রকৃতিপ্রেমী সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদমসহ দেশীয় বৃক্ষরোপণের উদ্যোগ বাড়ানো প্রয়োজন। তার মতে, দেশীয় গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।
 বর্ষার স্নিগ্ধ আবহে ফুটে থাকা কদম ফুল এখন কাজিপুরের প্রকৃতিতে যোগ করেছে নতুন মাত্রা। প্রকৃতির এই মনোরম রূপ স্থানীয় মানুষের মনে এনে দিচ্ছে স্বস্তি ও আনন্দের বার্তা। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com