শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব  বিতরণ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 2:40 pm, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স শেষে খুলনার পাইকগাছায় ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তিনটি ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা সমাজাসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপজেলা সমাজসেবা অফিসার অনাথ বিশ্বাসের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওযাজ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপি সদস্য জিএম মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি বলেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অংশ বিশেষ ফ্যামিলি কার্ড।  তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণের মধ্য দিয়ে একধাপ এগিয়ে গেলো। নির্ভুল ও স্বচ্ছতার মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য তিনি  দায়িত্ব প্রাপ্তদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com