শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

পুলিশী অভিযানে পাইকগাছায় গ্রেফতার-১৮ 

 পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ 
  • আপডেট সময় : 6:22 pm, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ১ ব্যক্তিসহ মোট ১৮ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। গত ২৪ ঘন্টায় পুলিশ  উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের’কে গ্রেফতার করেন। ১০ অক্টোবর শনিবার থানার ডিউটি অফিসার এসআই একরামুল ইসলাম জানান, ওসি স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে  উপজেলার হরিঢালী’র নগরশ্রীরামপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা মান্নান হাজরা (৫৭) কে আটক করা হয়। তাকে ২০২৪ সালে থানায় দায়েরকরা ১৬ নম্বর নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জুয়া আইনে-৬,পরোয়ানাভুক্ত-২,নিয়মিত মামলায় ২, মাদক আইনে-৩সহ বিভিন্ন অপরাধ ১৮ জন’কে  গ্রোফতার করেন। জানাগেছে, মাদকসহ বিভিন্ন  অপরাধে অভিযুক্তদের শনিবার আদালতে সোপর্দ করলে সামারি ট্রয়ালে অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সমাজ থেকে মাদক-জুয়া, কিশোর গ্যাং ও যে কোন অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়ে ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশমত অভিযান অব্যাহত থাকবে । তবে, পুলিশী অভিযানের সাফল্য’কে স্বাগত জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মাদক-জুয়ার গর্ড ফাদারদের আইনের আওতায় আনার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com