শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি:
  • আপডেট সময় : 2:43 pm, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মূলক মহড়া এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য তুলে ধরা হয় “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান এবং ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে যোগ দেন।

মহড়া ও আলোচনা পর্ব শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com