শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টিতে গেইলের বিশ্ব রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস কিয়েভে গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী কাজিপুরে আইটি টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার  পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে রমরমা বাণিজ্য! কাজীপুরে যমুনার চরে দোল খাচ্ছে শুভ্র কাশবনের ঢেউ স্কুল ঘেঁষে ময়লার ভাগাড়ঃ দুর্গন্ধ-মশার উপদ্রবে ছয় মাস বন্ধ ভবনে পাঠদান কাজীপুরে কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি 

পাইকগাছায় অপহরণ ও মাদক মামলার আসামি আটক 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 5:45 pm, শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে মাদ’ক মামলার আসামিসহ অপ’হরণ মামলার এক আসামিকে গ্রে’ফতা’র করেছে থানা পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রে’ফ’তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই তুষার রায়হান অভি’যান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা এলাকার খায়রুল গাজীর ছেলে অপহ’রণ মামলার আসামি সাকিব গাজী (২০)’কে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। অন্যদিকে, থানার ওসি শেখ আওয়াল কবীরের নেতৃত্বে একই দিন এসআই একরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে স্থানীয় জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী (১৯) নামে দুই যুবককে মা’দক’সহ আট’ক করেন। অতঃপর একই দিন সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে মাদকসহ আটক জাহাঙ্গীর আলম ও আজাহারুল মালীকে পৃথকভাবে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির বলেন, মাদক, জু’য়া, কিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও অপরাধ নিয়ন্ত্রণে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com