
গত মঙ্গলবার রাতে কাজীপুরে কাচিহারা গ্ৰামের আবু বক্করের পুত্র মাদক ব্যবসায়ী সোহেল রানা ওরফে সাহেব আলীকে (২৬) ৮৬ পিস ইয়াবাসহ আটক করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।