শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ শর্টবোর্ড সার্ফিংয়ের হিটে ফাতেমা তৃতীয় নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পাইকগাছায় আবারোও ডেঙ্গুজ্বরে মৃত্যু!  পাইকগাছায় বিধবা মহিলাকে হাঁতুড়িপেটা করে  জখম কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 12:01 pm, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি একসঙ্গে খেললে ভারত শিরোপা জয়ের পথে ৯০ শতাংশ এগিয়ে থাকবে বলে মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। আগামী রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের জন্য ভারতের দলে রোহিতকে রাখা হয়েছে। ফলে এখনই অবসরের পথে হাঁটছেন না সাবেক এই অধিনায়ক। এ ধারা অব্যাহত থাকলে ২০২৭ বিশ্বকাপে কোহলির সঙ্গে রোহিতকেও দেখা যেতে পারে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ২০২৭ বিশ্বকাপে প্রথমবার একসঙ্গে ৫০ ওভারের বিশ্বকাপ জেতার লক্ষ্য থাকবে রোহিত-কোহলির। তাদের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও রায়না মনে করেন, দুজন দলে থাকলে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়না বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি তাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। এবার বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হচ্ছে। আমার মনে হয়, দুজনই দলে থাকলে আমাদের ট্রফি জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা থাকবে।

 

তবে কোহলির তুলনায় রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন বেশি। বয়সে এক বছরের বড় রোহিত সাম্প্রতিক সময়ে কোহলির মতো ধারাবাহিক দুর্দান্ত ফর্মে নেই। এর সঙ্গে যোগ হয়েছে চোটের শঙ্কাও। চলতি বছরের আইপিএলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। সুস্থ হয়ে ফিরলেও শুরুতে কিছুটা ছন্দহীন ছিলেন। পরে লর্ডসে সেঞ্চুরি করে আবারও নিজের সামর্থ্যের জানান দেন।  অন্যদিকে ওয়ানডে দলে কোহলির জায়গা অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ফলে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের উদ্দেশে যাওয়া ভারতের দলে তার থাকা নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা রয়েছে।

রোহিতের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাসে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটিই তার শেষ ম্যাচ হতে পারে বলেও প্রতিবেদন প্রকাশ হয়েছিল। তবে রোহিত নিজেই দ্রুত সেই গুঞ্জন উড়িয়ে দেন। এখন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভালো পারফরম্যান্স করলে দলে তার অবস্থান আরও শক্ত হতে পারে। যদিও তরুণ যশস্বী জয়সওয়ালও সুযোগের অপেক্ষায় রয়েছেন।

 

রোহিত-কোহলির পক্ষে কথা বলেছেন রিংকু সিংও। তিনি বলেন, তারা দুজনই কিংবদন্তি। বিরাট ভাইয়া ও রোহিত ভাইয়া—শুধু আমি নই, পুরো দেশই চায় তারা বিশ্বকাপে খেলুন এবং যে দল বিশ্বকাপ জিতবে, তার অংশ হোন।

দক্ষিণ আফ্রিকায় রোহিত-কোহলির রেকর্ড

 

দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে রোহিত ও কোহলির অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ২০২৭ বিশ্বকাপের সময় তাদের বয়স হবে যথাক্রমে ৪০ ও ৩৯ বছর। সেই সময়ে কঠিন কন্ডিশনে শরীর এবং চোখ-হাতের সমন্বয় কতটা কার্যকর থাকে, সেটিও তাদের পারফরম্যান্সে বড় ভূমিকা রাখবে।

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে কোহলির রেকর্ড বেশ শক্তিশালী। ১৪ ম্যাচে ৮৯৮ রান করেছেন তিনি, ব্যাটিং গড় ৭৪.৮৩। অন্যদিকে রোহিতের রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে ১৩ ম্যাচে তার সংগ্রহ ২৫৬ রান, গড় ১৯.৬।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com