মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

চিত্রার কণ্ঠে সাজ্জাদ-মৌমিতার ‘তোর কারণে’ (ভিডিও)

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:17 pm, শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

natokসিএনআই নিউজ : ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী চিত্রার নতুন গানের মিউজিক ভিডিও ‘তোর কারণে’। গানটির কথা ও সুর করেছেন শাওন গানওয়ালা, আর সঙ্গীতায়োজন আমজাদ হোসেনের। সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউনে দুই দিন চিত্রায়ণ করা হয়েছে গানটির ভিডিও।

মৌমিতা বিশ্বাসের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে কণ্ঠশিল্পী চিত্রার পাশাপাশি মডেল হয়েছেন ‘হ্যান্ডসাম দ্য আলটিমেটম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অভিনেতা ইরফান সাজ্জাদ। ভিডিওতে প্রেমিক জুটির ভালোবাসার চিত্র ফুটিয়ে তুলেছেন নির্মাতা।

গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

গানটি সম্পর্কে চিত্রা বলেন, ‘তোর কারণে’ রোমান্টিক একটি গান। অনেক যত্ন করে, সময় নিয়ে গানটি করেছি। এর ভিডিওতে দারুণ একটি গল্প তুলে ধরা হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকের ভালো লাগবে গানটি।

https://youtu.be/txR6l7BtdeM

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com