রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 3:14 pm, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোটের কারণে দাঁড়াতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।

‘কৌন বানেগা ক্রোড়পতি’র সর্বশেষ পর্বে অমিতাভকে অন্যদিনের মতো দাঁড়িয়ে নয়, বসে অনুষ্ঠান শুরু করতে দেখা যায়। এ সময় তিনি জানান, আগের দিন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন।

অমিতাভ বলেন, চোটটি গুরুতর নয়। তবে হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে।
প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময়ও তিনি বসেই অনুষ্ঠানটি চালিয়ে যান।

অনুষ্ঠানের দর্শক ও প্রতিযোগীরা অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com