রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

অজয় দেবগনের জুহুর বাংলোর নির্মাণকাজ থামাল করপোরেশন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 12:28 pm, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলো কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। সেখানে একটি সালো ও স্পার নির্মাণকাজ চলছিল। সেই কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে ‘স্টপ-ওয়ার্ক’ নোটিশ জারি করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বাংলোটি যে আবাসন সমিতির এলাকায় অবস্থিত, তাদের অভিযোগের ভিত্তিতেই বিএমসি-র কে-ওয়েস্ট ওয়ার্ড এ নোটিশ জারি করেছে।

স্থানীয় করপোরেটের সুধা সিং জানিয়েছেন, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশনের ‘বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিপার্টমেন্ট’-এর আধিকারিক দেখতে পান, ওই সম্পত্তিতে প্রস্তাবিত বাণিজ্যিক ব্যবহারের অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় নথি পেশ করা হয়নি।

এরপর সম্পত্তির মালিকদের কাছে সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়। প্রয়োজনীয় অনুমতিপত্র জমা না পড়ায় শেষ পর্যন্ত কাজ বন্ধের নোটিশ জারি করে পৌরসভা। জবাব দেওয়ার জন্য অজয় দেবগন পরিবার চার সপ্তাহ সময় চেয়েছে বলে জানা গেছে।

নির্দিষ্ট ওই বাংলোটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রস্তাব নিয়েই মূলত আপত্তি উঠেছে। আবাসন সমিতির আপত্তি— সম্পত্তিটি লিজে দেওয়া নিয়ে নয়, বরং সেটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা নিয়েই বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা— সালো ও স্পা চালু হলে এলাকায় গ্রাহকদের যাতায়াত বাড়বে। এর ফলে পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণ নিয়েও সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে সরু রাস্তায় অতিরিক্ত যানবাহন ও মানুষের যাতায়াত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

তবে অজয় দেবগনের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি না থাকার অভিযোগ নিয়ে আপত্তি জানানো হয়েছে। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি এবং অনুমোদন যথাযথভাবেই নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com