বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 4:43 pm, সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়ে এনে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

দল থেকে বাদ পড়েছেন ব্যাটার আসিথ আসালঙ্কা। তার জায়গা দেড় বছর পর দলে সুযোগ পেয়েছেন আভিস্কা। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি।

২০১৬ সালে অভিষেকের পর দেশের হয়ে ৫১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আভিস্কা। ৪ সেঞ্চুরি ও ৯ হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৫৮৯ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন আভিস্কা। ঘরোয়া ‘মেজর ক্লাব লিমিটেড’-এর ওয়ানডে টুর্নামেন্টে ৬৩ দশমিক ৮৫ গড়ে ৪৪৭ রান করেছেন তিনি।

ইনজুরির কারণে দলে জায়গা হয়নি স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার। তার পরিবর্তে আড়াই বছর পর দলে নেওয়া হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সাহান আরাচ্চিগেকে। সদ্য শেষ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী শ্রীলংকা দলের সদস্য ছিলেন তিনি।

শ্রীলংকার হয়ে পাঁচ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে আরাচ্চিগের। ২০২৩ সালে অভিষেকের পর ব্যাট হাতে ৮৯ রান ও ১ উইকেট নেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার।

সর্বশেষ ইংল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় শ্রীলংকা। ঐ সিরিজের বেশিরভাগই দলে আছে।

আগামী ১৮ অক্টোবর থেকে পাকিস্তান ও ইংল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে শ্রীলংকা। প্রথম দিনই রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লংকানরা। ৩১ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকা দল : কুসল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুশমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com