বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি:-
  • আপডেট সময় : 4:38 pm, সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও ইন্সট্রাক্টর মো.শাহিদুল ইসলাম।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল সরকার, সদস্য সচিব একেএম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. মশফিকুর রহমান এবং ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিঠানের সরকারসহ শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উপজেলার গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com