সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্মা ভেঙে যায়, যখন দেখি সন্তানরা এমন আচরণ করে…’ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী আশাব্যঞ্জক অর্থনৈতিক কর্মসূচি তুলে ধরবেন পারমাণবিক অস্ত্রসজ্জিত নৌবাহিনী গড়ার অঙ্গীকার উত্তর কোরিয়ার ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার সুন্দরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে এজাহার ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ কাজীপুরে চরগিরিশে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী

বগুড়ার শেরপুরে ঘোড়দৌড় এন,পি আলিম মাদ্রাসা নব নির্বাচিত সভাপতি কে সংবর্ধনা।

শহিদুল ইসলাম শাওন,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : 10:56 am, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
 ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার শেরপুরের ঘোড়দৌড় এন,পি আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা আবু রায়হান সোহেলকে সংবর্ধনা  দেয়া হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১ অত্র মাদ্রাসার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় এন,পি আলিম মাদ্রাসার অধ্যক্ষ  আলহাজ্ব মাও: আব্দুস সালামের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আয়ুব আলীর  সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ, সাধারণ সম্পাদক,খামারকান্দি ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল ইসলাম,সাংগঠনিক  সম্পাদক মাজেদুর রহমান, খামারকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবু সাঈদ ফকির, ওয়ার্ড বিএনপির সভাপতি  রেজাউল মোস্তফা বাবলু,সাধারণ সম্পাদক আব্দুর রহমান  প্রমুখ।
 শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে  নবনির্বাচিত সভাপতি ও অনুষ্ঠানে অংশ নেয়া সকল অতিথিদের  বরণ করে নেওয়া হয়।  অনুষ্ঠানে বক্তারা বলেন,বিগত ফ্যাসিস্ট আওয়ামী  সরকারের আমলে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে। অথচ প্রতিষ্ঠানের উন্নয়নে একটি টাকাও ব্যয় করা হয়নি, শুধুমাত্র নেতাদের পকেট উন্নয়ন হয়েছে। আজকে মাদ্রাসার জরাজীর্ণ ভবন অরক্ষিত মাঠ প্রাঙ্গন। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় লোকদের সভাপতি নির্বাচিত না করে বাহির থেকে ভাড়া করা লোক এনে সভাপতি হিসেবে বসানো হয়েছিল যারা প্রতিষ্ঠানের উন্নয়নে কোন কাজই করেনি। শুধুমাত্র নিজেদের পকেটের উন্নয়ন করেছে। হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারে অধিষ্ঠিত হওয়ার পর শেরপুর উপজেলা সহ সারাদেশে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রী পাস উচ্চশিক্ষিত নম্র ভদ্র স্থানীয় ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করেছে। এজন্য আমরা স্থানীয় এমপি আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ সাহেবের কাছে কৃতজ্ঞ। আমাদের এমপি সাহেবের নির্দেশনা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন সভাপতি এক টাকা নিয়োগ বাণিজ্য করলে তাকে সভাপতি থেকে পদত্যাগ করানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com