বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ বালিয়াকান্দিতে স্ত্রীর বিচ্ছেদের সিদ্ধান্তের পর ফের কীটনাশক পান, যুবকের মৃ”ত্যু

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : 2:37 pm, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ মৌসুমে বাজারে বিভিন্ন সবজির দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতোমধ্যেই বিশেষ করে এ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক অনেক কৃষকের স্বচ্ছলতা ফিরছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন পটোলসহ বিভিন্ন সবজি চাষে ৮ হাজার ৫শ হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষ করেছেন কৃষকেরা। তবে বেশি চাষ হয়েছে শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া যমুনা নদীর চরাঞ্চলেও এ চাষাবাদ করা হয়েছে। এ গ্রীষ্মকালীন সবজির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বেগুন, ঢেঁড়স, পটোল, পেঁপে, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, ডাঁটা, সিম, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, ও মুলা। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৩ মাস আগে এসব দেশি সবজি চাষ করেছেন কৃষকেরা।
এছাড়া এ জেলার বিভিন্ন স্থানে হাইব্রিড সবজি সারা বছরই চাষ হয়ে থাকে এবং শস্যভান্ডার খ্যাত উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ সবজি চাষাবাদে লাভবান বেশি হয়েছে। এসব সবজির হাট-বাজারে দামও ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। স্থানীয় কৃষকেরা বলছেন, দফায় দফায় বর্ষণে অনেক সবজির বাগান বিনষ্ট হয়েছে। এ গ্রীষ্মকালীন সবজি চাষাবাদে খরচ কম ও লাভ বেশি। এতে এ অঞ্চলের কৃষকেরা লাভজনক চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। তবে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলে পটোল ও বিভিন্ন সবজি বেশি চাষ হয়েছে। এছাড়া বাড়ির আঙিনা, পুকুরপাড়ে, গ্রামঞ্চলের সরকারি বেসরকারি রাস্তাঘাটের আঙ্গিনায় অনেক সবজির চাষাবাদ করা হয়ে থাকে। এ চাষাবাদে গ্রামঞ্চলের গৃহবধূরাই বেশি রক্ষণাবেক্ষণ করে থাকেন।
এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের প্রান্তিক কৃষক রাজ্জাক (৫০) প্রায় ২৮ শতক জমি লিজ নেন এবং এ জমিতে গ্রীষ্মকালীন পটোলসহ বিভিন্ন সবজি চাষাবাদ করেছেন। এ চাষাবাদে তার ব্যয় হয়েছে প্রায় ৯ হাজার টাকা। প্রায় ২ মাস ধরে এ জমি থেকে বিভিন্ন সবজি উৎপাদন শুরু হয়েছে এবং প্রতি কেজি পটোল খুচরা বাজারে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন। এ সবজি বাগানের ঝিঙ্গা ও বেগুনও বিক্রি করছেন। ইতোমধ্যেই তিনি প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন এবং আরো লাখ টাকার সবজি বিক্রি হবে। এ উপজেলার মুনসুমি, খোকশাবাড়ি, ধিতপুর, রঘুরগাতী রাজাপুর, খাগাসহ বিভিন্ন গ্রামঞ্চলে এ চাষাবাদ বাড়ছে। খরচ কম লাভ বেশি এ চাষাবাদে বিশেষ করে ঝুকে পড়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। ইতিমধ্যেই অনেক কৃষকের স্বচ্ছলতা ফিরে এসেছে।
এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ বলেন, এবার গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষে কৃষকেরা লাভবান হচ্ছে। এ চাষাবাদে তাদের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিশেষ করে চরাঞ্চলের কৃষকেরা বেশি লাভবান হয়েছে। এসব সবজির বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com