সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আত্মা ভেঙে যায়, যখন দেখি সন্তানরা এমন আচরণ করে…’ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী আশাব্যঞ্জক অর্থনৈতিক কর্মসূচি তুলে ধরবেন পারমাণবিক অস্ত্রসজ্জিত নৌবাহিনী গড়ার অঙ্গীকার উত্তর কোরিয়ার ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার সুন্দরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে এজাহার ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ কাজীপুরে চরগিরিশে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী

কাজীপুরে চরগিরিশে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা  
  • আপডেট সময় : 11:13 am, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামী আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শহিদুল ইসলাম। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৮ নং চরগিরিশ ইউনিয়নবাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। চরগিরিশ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে চরগিরিশ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন চরগিরিশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শহিদুল ইসলাম। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান।
এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন, ‘আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। প্রতিবেদকের সাথে একান্তে এক সাক্ষাতে তি‌নি জানান, চরগিরিশ ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
উল্লেখ্য, করনাকালীন ও চলতি বন্যায় সময়ে সমাজের মানুষ যখন মানবেতর জীবন যাপন করেছিল, মানুষ যখন খেতে পারছিল না ঠিক তখনই আলহাজ্ব শহিদুল ইসলাম সবার আগে মানুষের পাশে এসে দাঁড়ান, ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, অসুস্থ রোগীকে চিকিৎসার ব্যবস্থা করে দেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com